মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ শহর ও শহরে প্রায় ঘটছে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা। পাশাপশি হারাতে হচ্ছে চালকের প্রাণ। এমন ঘটনায় প্রতিনিয়ত আতঙ্কে থাকেন চালকরা। চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আইশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর।
গত (২ নভেম্বর) বুধবার রাতে দেশীয় অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়া ছিনতাইকারীর চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা মডেল থানায় মিশুক চালক মো. সাইদুল বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, মো. রিপন হোসেন (২৮) সিদ্ধিারগঞ্জ আইলপাড়া কাদেরর ভাাড়াটিয়া মৃত সামাদের ছেলে, মো. খোকন শেখ (৩০) মৃত শেখের ছেলে, মো. দ্বীন ইসলাম (২৮) ফতুল্লা থানার চানমারী শরীফের বাড়ি ভাড়াটিয়া মৃত নূর ইসলামের ছেলে ও মো. ইসা শেখ (৪৬) পশ্চিম তল্লার ইমান হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত পূর্ন শেখের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাদী সাইদুল শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে গত (২ নভেম্বর) বুধবার তার ছেলে মাহাবুব মিশুকটি নিয়ে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ৩শ টাকা ভাড়ায় কলেজ রোড় থেকে সস্থাপুর রওনা দেয়। জেলা পরিষদের সামনে যাওয়ার সময় দুই ব্যক্তি মাহাবুবকে রড দিয়ে পিটিয়ে মিশুকটি নিয়ে নেয়।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park