সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিয়ের পিঁড়িতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানী

  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৪০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
বিয়ে করলেন বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি পাওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পাত্রী চীন শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে। তিনি পেশায় একজন চিকিৎসক। তার নাম ইসরাত বারী তৃনা। শুক্রবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ডা. ইসরাত বারী তৃনা’র বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর চীনে চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। গোলাম রাব্বানী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দুটো ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ছোট্ট পার্থিব জীবনের নতুন অধ্যায়; আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

ছাত্রলীগের এই সাবেক সাধারণ সম্পাদক রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদেও নির্বাচিত হয়েছেন রাব্বানী।

২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। এরপর চাঁদাবাজি ও নৈতিক স্খলনের অভিযোগে শোভন ও রাব্বানীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park