সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে প্রথম স্বামীর হাতে দ্বিতীয় স্বামী খুন

  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার পঠিত

মোঃ রকিব হাসান
বিশেষ প্রতিনিধি

মাদারীপুরে সৌদিপ্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় হাতুড়িপেটার ঘটনার তিনদিন পর মারা গেলেন দ্বিতীয় স্বামী আজম মাতুব্বর। শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত আজম সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা এলাকার রাজ্জাক মাতুব্বরের ছেলে ও মোস্তফাপুর বাজারের মোবাইল মোকানিক ছিলেন।
স্বজনরা জানায়, ১০ বছর পূর্বে মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া এলাকার লতিফ হাওলাদারের ছেলে ওবাইদুল হাওলাদারের(৩৮) সাথে সদর উপজেলার খৈয়ার ভাঙ্গার কালাম ঢালীর মেয়ে লিমা আক্তারের (৩০) বিয়ে হয়। পরে তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের ৫ বছর পর সৌদিআরব চলে যায় ওবাইদুল। এ সময় তার স্ত্রী লিমার সাথে মোবাইল মেকানিক আজমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড়বছর প্রেম করার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে আজমের সাথে পালিয়ে বিয়ে করে লিমা। বেশ কিছুদিন আগে সৌদিআরব থেকে চলে আসে ওবায়দুল। এরই জেরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোস্তফাপুর পল্লী বিদ্যুৎ মসজিদের সামনে আসলে মঙ্গলবার রাতে আজমের (লিমার বর্তমান স্বামী) উপর হামলা চালায় ওবাইদুল (লিমার তালাকপ্রাপ্ত স্বামী)সহ অজ্ঞাত ৮-১০ জন। এ সময় আজমকে হাতুড়ীপেটা করা হয়। শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করা হয়। আজমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আজমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে মারা যায় আজম। এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park