সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জ শহরে হঠাৎ পাগলা কুকুরের কামড়ে সাংবাদিকসহ ৪০ জন আহত, শহর জুড়ে আতংক, ভ্যাক্সিনের সংকট

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৫৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে দুই পাগলা কুকুরের কামড়ে সংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পৌর এলাকার বিভিন্ন এলাকার এসব মানুষকে কামড়ে জখম করে। এরমধ্যে ২০ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে। কুকুরে কামড়ানোর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী বেশি হওয়ায় ভ্যাক্সিন সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত ১৫ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। বাকিদের পরে দেওয়া হবে বলে পৌর ও হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদকর্মী মোমিনুর রহমান মন্টু জানান, সন্ধার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর রেলগেট এলাকায় হঠাৎ একটি লাল রঙের কুকুর ক্ষেপে গিয়ে পথচারীদের কামড়ানো শুরু করে। এসময় একে একে ১৮ জনকে কামড়ে জখম করে। এরপর একই কুকুর শহরের নতুর বাজারে পৌছে ১৫ জনকে কামড় দেয়। এরপর একই সময় শহরের জনতার মোড়ে অপর একটি কালো রঙের কুকুর হঠাৎ ক্ষেপে গিয়ে ৩ জনকে কামড়ে জখম করে। এছাড়া শহরের নীমতলা বাসস্ট্যান্ড থেকে দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও দিপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগকে কামড়ে জখম করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভীর হাসান জানান, সন্ধ্যা থেকে হাসপাতালে ২০ জন কুকুরের কামড়ানো রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরো রোগী আসছে কিন্তু পর্যাপ্ত ভ্যাক্সিন না থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আগামিকাল দেওয়া হবে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র কুকুরের কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, আমি সংবাদ পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়েছিলাম। রোগীদের খোঁজখবর নিয়েছি। এসময় পৌরসভার পক্ষ থেকে ১২ জনকে ভ্যাক্সিন সর্বরাহ করা হয়েছে। এখন আর স্টকে ভ্যাক্সিন না থাকায়
বাকিদের আগামীকাল দেওয়ার ব্যবস্থা করা হবে বলে যোগ করেন মেয়র।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park