সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো রংপুর জেলা যুবলীগের কাউন্সিল

  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৩৯ বার পঠিত

এম, এস, এ রেজা (শুভ্র শাওন): হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর কোনও কমিটি ঘোষণা ছাড়াই শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শেষ হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ঘোষণা দেন ঢাকায় গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের দেওয়া জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে কমিটি ঘোষণা দেওয়া হবে। কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়া একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সভাপতি পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সম্মেলনের কয়েকমাস আগেই তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু বেশিরভাগ প্রার্থী চেয়ারম্যান পরশের উত্তর দিতে পারেননি বলে সভা সূত্রে জানা গেছে।

কাউন্সিল অধিবেশন সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে জেলা ও ৮ উপজেলায় যুবলীগের কোথাও পূর্ণাঙ্গ কমিটি নেই, ফলে কাউন্সিলর নির্ধারণ করা হয়নি।

শনিবার দুপুর ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে সম্মেলন শেষ হওয়ার পর সভা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়—দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এরপর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সাধারণ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

কাউন্সিল অধিবেশনে ১২ জন সভাপতি পদপ্রার্থীর কাছে একেক করে সংগঠনের চেয়ারম্যান পরশ জানতে চান—২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তারা যুবলীগের কে কোন পদে দায়িত্ব পালন করেছেন। প্রশ্নের উত্তরে ৩/৪ জন ছাড়া বাকিরা কোনও উত্তরই দিতে পারেননি। বেশিরভাগ প্রার্থী বলেছেন, তারা কোনও পদে ছিলেন না। তবে কেউ কেউ আবার ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদে থাকার কথা বলেছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের বেশির ভাগই ওই সময়ে যুবলীগ বা ছাত্রলীগের দায়িত্বশীল পদে ছিলেন না বলে স্বীকার করেছেন। এ সময় ৪ জন সাধারণ সম্পাদক প্রার্থী একজন প্রার্থীর পক্ষে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন।

ফলে শেষ পর্যন্ত সভাপতি পদে ১২ জন, সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী থেকে যান। এ সময় যুবলীগের চেয়ারম্যান ঘোষণা দেন—তিনি ঢাকায় ফিরে গিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। এর পরেই কাউন্সিল অধিবেশন কোনও কমিটি ঘোষণা ছাড়াই রাত সাড়ে ৮টায় সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক শীর্ষ পর্যায়ের নেতা জানান, যুবলীগের চেয়ারম্যান চান দলের জন্য ত্যাগী-নিবেদিতপ্রাণ নেতা। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় যারা সভাপতি বা সম্পাদক প্রার্থী হয়েছেন তাদের ভূমিকা কী ছিল জানতে চান তিনি। ওই সময়ের ত্যাগী নেতাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করতে চেয়েছিলেন। কিন্তু দুই পদে ৪/৫ জন ছাড়া আর কাউকেই তার পছন্দ হয়নি। ফলে আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কমিটি পরে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

সার্বিক বিষয়ে জানতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত রংপুর-২ আসনের এমপি ডিউক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের চেয়ারম্যান ত্যাগী-নিবেদিতপ্রাণ এবং দীর্ঘদিন ধরে সংগঠন করা নেতাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এ ক্ষেত্রে কারও কোনও তদবির গ্রহণযোগ্য হবে না বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park