সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে প্রেমিকাকে হত্যার ১৪ বছর পর প্রেমিককের ফাঁসি আদেশ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৭৩ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে ২০০৮ সালে ডেকে নিয়ে প্রেমিকাকে হত্যা মামলায় ১৪ বছর পর প্রেমিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়র জজ আদালত (প্রথম আদালদত) লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। একইসাথে শহিদুল মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত শহিদুল সদর উপজেলার ব্রাহ্মনদি এলাকার মোহাম্মদ মোল্লার ছেলে। অপরদিকে প্রেমিকা ফরিদা আক্তার (২২) সদরের মহিষেরচর এলাকার করিম কাঢ়ীর মেয়ে।
মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ০৬ মে প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক শহিদুল ঘুরতে বের হয় প্রেমিকা ফরিদাকে নিয়ে। পরে কালকিনি উপজেলার (বর্তমানে ডাসার উপজেলা) ধুয়াসার এলাকায় নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে শারি রিক সম্পর্কের পর শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শহিদুল। পরদিন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওইদিনই ফরিদার বড়ভাই হান্নান কাঢ়ী বাদী হয়ে কালকিনি থানায় শহিদুল মোল্লাকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তৎকালীন কালকিনি থানার এসআই হারুণ অর রশীদ শহিদুলকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২২ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই সময় ২০ জনকে সাক্ষিকে সাক্ষ্য দেয়ার আবেদনও করেন। পরে বিভিন্ন যুক্তি-তর্ক শেষে ১২ জন্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী শহিদুলকে ফাঁসির আদেশ দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেন।
মাদারীপুর আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ঘটনার ১১ বছর ৪ মাস পলাতক ছিল আসামী শহিদুল মোল্লা। পরে ২০১৯ সালে গ্রেফতার হয় সে। এই হত্যা মামলায় রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরে সরকারের কাছে আবেদন জানানো হবে।
অপরদিকে রায়ে ক্ষুব্ধ হয়ে আসামীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট রেজাউল করিম জানান, রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে। এই হত্যাকান্ডে মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা সাক্ষীরা সঠিকভাবে আদালতে প্রমান দিতে পারেনি। আসামীপক্ষ রায়ে অসন্তোষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park