মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন — সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

‍‍‍‍‍‍‍‍‍কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন- সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। এ উৎসব বাঙালিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। বাঙালির জনজীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ’ কর্তৃক আয়োজিত “জাতীয় নবান্নোৎসব ১৪২৯” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিজের পুলি পিঠা বানানোর স্মৃতিচারণ করে প্রধান অতিথি কে এম খালিদ বলেন, আমি খুব ভালো পুলি পিঠা বানাতে পারি। আমাদের একান্নবর্তী পরিবারে ঢেঁকি ছিল। ছোটবেলায় ঢেঁকিতে ধান ভানা, চাল ও চালের গুঁড়া তৈরির সেই স্মৃতি কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এর সহ-সভাপতি কাজী মদিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। নবান্ন কথন পর্বটি সঞ্চালনা করেন পর্ষদের সহ-সভাপতি সঙ্গীতা ইমাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ’ এর সহ-সভাপতি হাসিনা মমতাজ, মাহমুদ সেলিম ও মানজার চৌধুরী সুইট, সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা হাসান শিল্পী, কোষাধ্যক্ষ শাহরিয়ার মোতালেব, প্রকাশনা সম্পাদক আবুল ফারাহ পলাশ ও প্রচার সম্পাদক তৌহিদ জাহাঙ্গীর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park