সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জে বিনাধান-১৬-র মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

মোঃ তপু শেখ:

প্রতিনিধি গোপালগঞ্জ

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পান্ন বিনাধান-১৬-র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষক সুমনের মাঠে উৎপাদিত বিনাধান-১৬ কেটে এ মাঠ দিবস পালন করা হয়।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা’র পরিচালক ড. মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে,অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দ কুমার রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ কামরুজ্জামান বলেন, সুমনের ক্ষেতে উৎপাদিত বিনাধান-১৬ কেটে পরিমাপ করে দেখো গেছে প্রতি হেক্টরে এ ধান ৬ টন ফলন হয়েছে।
উচ্চ ফলনশীল ও ৮৫ থেকে ১০০ দিন জীবন কাল সম্পন্ন এ জাতের ধান চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। কারণ এ ধান করার পর কৃষক একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসলের আবাদ করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park