
বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়াকালীন অবস্থায় হুমায়ুন কবির (৩৫) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জামায়াত নিয়ন্ত্রিত চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটককৃত ভুয়া চিকিৎসক মুন্সিগঞ্জ জেলার টরকী ইসলামপুর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের পুত্র।