সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় তেল চুরির অপরাধে ফিলিং স্টেশনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজির হাটের হাসান মাহামুদ নায়েব ফিলিং স্টেশন’কে তেল কম দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫-নভেম্বর) দুপুরে বিএসটিআই ও জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে এই টাকা জরিমানা করা হয়।

সূত্রে জানা গেছে, অভিযানে বিএসটিআই কর্মকর্তারা সাথে করে তেল পরিমাপের করার পাত্র নিয়ে আসেন। এসময় প্রথমে ১০ লিটার পেট্রোল নিয়ে দেখা যায় ৩১০ মিলি কম। পরে অকটেন এবং ডিজেল মাপলে দেখা যায় ডিজেলে ৩৫০ মিলি এবং অকটেনে ৪১০ মিলি কম।

পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪৫/২০২২নং মামলার বিপরীতে মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনকে নগদ ৫০হাজার টাকা অর্থদণ্ড করেন।

এদিকে মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক মোঃ আলী হোসেন সিকদার দাবি করেন

তারা নিয়মিত যাচাই করেই তেল বিক্রি করেন। মেশিন অটোমেটিক আপ-ডাউন করতে থাকায় তারা নিয়ন্ত্রণ করতে পারেননি। ইচ্ছেকৃতভাবে ওজনে তেল কম দেননা বলেও দাবি তাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল বলেন, বিএসটিআইয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park