সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে পিরোজপুরে মানববন্ধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনিদের ফাঁসি এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের প্রধান সড়কে জেলা যুবলীগের আয়োজনে মানববন্ধন যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ সহ আরো অনেকে।

এসময় বক্তব্যে বলেন, ফয়সাল মাহবুব শুভ নৌকার একজন কর্মী ছিলেন। তিনি নৌকার নির্বাচনী প্রচারনাকালে খুন হন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই পরিকল্পনা এবং কর্মকা-ের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যারা পিছনে মদদ দিয়েছেন তাদেরও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেকে জামিনেও মুক্তি পেয়েছেন। তবে দ্রুত সময়ে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ নভেম্বর শংঙ্করপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনায় গিয়ে গুলিবিদ্ধ হয়ে ১৫ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন পিরোজপুরে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park