মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সড়কে দোকানপাট ও যানজট নিরসনে মাঠে নামলেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৮ বার পঠিত

মাসুদ রানা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট সহ ইজিবাইকের কারনে যানজট নিরসনে এবার মাঠে
নামলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার আগে
কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ডে বিভিন্ন সড়কে অপসারন অভিযান চালান। অভিযানকালে রাস্তার
উপর বসা দোকানপাট মালিকদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন করার নির্দ্দেশনা দেন। এ সময় তার
সাথে পৌরসভার অন্নান্য কাউন্সিলরসহ গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আশরাফ জানান, জনসাধারনের চলাচলের সুবিধার্থে ও শহরের শ্রীবৃদ্ধি ঘটাতে পৌর কর্তৃপক্ষ ইতিমধ্যে সড়ক প্রশস্ত করে পাকা করন করেছে। কিন্তু কিছু ভ্রাম্যমান ব্যাবসায়ী ওই
পাকা সড়কের উপর দোকানপাট বসিয়ে সাধারন মানুষের চলাচলের বিঘœ সৃষ্টি করছে। এছাড়াও
শৃংখলা না মেনে রাস্তার উপরে যত্রতত্র ইজিবাইক দাড় করানোতে যানজট হচ্ছে। এসব কারনে
প্রতিনিয়ত যানজটে শহরবাসীকে দূভোগ পোহাতে হচ্ছে। তাই ওই সমস্যা নিরসনে তিনি নিজেই মাঠে নামতে বাধ্য হয়েছেন। তিনি আরো জানান,আগামী ২৪ ঘন্টার মধ্যে রাস্তার উপর থেকে দোকান না সরালে আইনশৃংখলা বাহিনী নিয়ে বড় ধরনের অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park