মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুরে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভোধনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী।

  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৪০ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ

ডিজিটাল বাংলাদেশ জনগনের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহীত পদক্ষেপ সমুহ তুলে ধরতে পিরোপুরে দব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার দুপুরে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাধবী রায়।

এসময় সরকারী বেসরকারী বিভিন্ন স্টলকে উদ্ভোবনী বিষয়ের জন্য ৩ টি ইনভেনশনে ৯ টি স্টলকে এবং ৩টি প্যাভিলিয়নের ৩টি স্টলকে মোট ১২টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে শিক্ষা অফিস, ২০০ জন গ্রাহককে এক সাথে ফিঙ্গার দিয়ে হাতের মুঠোয় সেবা প্রদানের জন্য জেলা বিআরটিএ অফিস ও ব্যাংকিং ক্ষেত্রে বিশেষ সেবা প্রদানের জন্য কৃষি ব্যাংককে পুরস্কার বিতরণ করা হয়। পিরোজপুর বিআরটিএ এর পক্ষে পুরস্কার গ্রহন করেন পিরোজপুর বিআরটির মোটরযান পরিদর্শক আব্দুল মতিন। এসময় সরকারী বেসরকারী সকল স্টলকে উদ্ভোবনী বিষয়ের জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

মেলায় চারটি প্যাভিলিয়নের আওতায় সরকারী ও বেসরকারী অর্ধশতাধিক স্টল মেলায় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park