
নুর আলম
চীফ রিপোর্টারঃ
শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ডাঃ মোসলেম উদ্দিনে খান ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল আলিম বেপারী ও কলেজটির অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে হওয়া মানববন্ধন ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্রেস ব্রিফিং করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) উপজেলার জয়নগর ইউনিয়নের খোরাতলা গ্রামের আব্দুল আলিম বেপারীর বাড়িতে বিকেল ৪’টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কলেজটির বর্তমান গভর্নিং বডির সভাপতি আব্দুল আলিম বেপারী ও কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
প্রেস ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন কলেজের লেকচারার, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজি আমিনুল ইসলাম মিন্টু, জয়নগর ইউনিয়নের সাধারণ মানুষ ও শরীয়তপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আলিম বেপারী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাক্ষরিত একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে আব্দুল আলিম বেপারীর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের লক্ষ্যে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে মানববন্ধনের আয়োজন করেন মোস্তাফিজুর রহমান। লিখিত ওই বক্তব্যে আরও বলা হয়, বহেরতলা আদর্শ কলেজের কথিত বিতর্কিত ওই অধ্যক্ষ জয়নগরের ঘরজামাই হিসেবে পরিচিত। অন্য জেলার অন্য কলেজের অধ্যক্ষ হয়েও যে আর এক কলেজের ক্যাম্পাসে এসে সেই কলেজের অগ্রযাত্রা ও ভাবমূর্তি বিনষ্টের অপষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছেন।
৭’পৃষ্টার ওই লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমানের বিভিন্ন দুর্নীতি তুলে ধরা হয়। পাশাপাশি দাবি করা হয় ওই মানববন্ধনে কলেজের কোনো ছাত্র-ছাত্রী কিনবা অবিভাবকও ছিলো না। কথিত ভারা করা লোকজন দিয়ে করা ওই মানববন্ধনে সন্ত্রাসী স্টাইলে স্লোগান দেয়া হয়েছে।
এসময় সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব আব্দুল আলিম বেপারী বলেন, আমি গত ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কাজি আমিনুল ইসলাম মিন্টুকে সাপোর্ট করেছি। সে সৎ সাহসী ছিলো এবং তার বিপক্ষে ইসমাইল খান ছিলো দুর্নীতিবাজ। এজন্য ঘরজামাই মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে ইসমাইল খান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কথিত ওই মানববন্ধনের আয়োজন করে।