সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রংপুরে খাবার হোটেলসহ ১২ দোকানে আগুন।

  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৭২ বার পঠিত

মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীতে দুটি খাবার হোটেলসহ ১২টি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে খাবার হোটেলসহ প্রায় ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহানগরীর মডার্ন মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত পৌনে বারোটায় মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আজাদ হোটেলসহ আশেপাশের বিভিন্ন ধরনের ১২টি দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। অগ্নিকাণ্ডে দুটি হোটেল এবং ১২টি বিভিন্ন ধরণের সামগ্রীর দোকানের মালামাল পুড়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park