মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হারানো মোবাইল খুঁজে পাওয়ার জাদুকর এস আই অলোক।

  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫৯২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

এস আই অলোকের কারিশমাটিক কাজের মাধ্যমে আজ দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক ও এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান এম, এস, এ রেজার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তার হাতে বুঝিয়ে দেন।
কেউ কেউ তাকে ডাকেন মোবাইলের যাদুকর। তিনি কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলোক কুমার দে । হারানো মোবাইল খুঁজে বের করাই যার অন্যতম নেশা। কর্মজীবনে ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অনেক মোবাইল খুঁজে তিনি তুলে দিয়েছেন প্রকৃত গ্রাহকের হাতে।

মোবাইল হারানোর সাধারণ ডায়েরি হলেই ডাক পড়ে তার। মরুভূমিতে সুই খোঁজার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। কর্মক্ষেত্রের ব্যস্ততায় কখন সকাল গড়িয়ে দুপুর বা বিকেল হয় তা খুব একটা টের পান না। মোবাইল খোঁজার ক্ষেত্রে বাজারমূল্য তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, অনেকসময় গরীব রিক্সাওয়ালা কিংবা শ্রমিকরা তাদের হারানো ফোন উদ্ধারের আশায় আমার কাছে এসে জিডি করেন। সমান গুরুত্বের সাথেই আমি তাদের হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করি। তিনি বলেন, অনেক দামি জিনিস হারানোর চাইতে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশি। জিডি করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন দিলে তারা অনেকে বিশ্বাসই করতে চায় না।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসে অলোকের কাছে। নিজ থানা ছাড়াও নানা স্থান থেকে হারানো মোবাইল খুঁজে পেতে ভুক্তভোগীকে সহায়তা করে থাকেন তিনি।

মোবাইল উদ্ধারের পাশাপাশি তিনি কেরানীগঞ্জ মডেল থানার বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা তদন্ত করে আসামীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন। এসকল কাজের পুরস্কার স্বরূপ তিনি বেশ কয়েকবার ঢাকা জেলার শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে পুরস্কার লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park