সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাঁচবিবিতে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ি

  • আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ির খবর পাওয়া গেছে। এই নিয়ে এলাকাবাসীর মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে। রোববার (২০নভেম্বর) উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া রামনগর গ্রামের ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের গোলাম মোর্তুজার মেয়ে সুমাইয়া আকতার(২৯) এর সঙ্গে রামনগর গ্রামের নজির বক্সের ছেলে হাসান আলীর সাথে বিয়ে হয়। সেখানে ঘর সংসার চলাকালীন সুমাইয়া আকতার ক্ষেতলাল উপজেলার জলিয়াপাড়া গ্রামের মহাতাব সরকারের ছেলে মতিউর রহমানের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ জানুয়ারী দুজনে বিয়েও করেন। এরপর সুমাইয়ার পূর্বের স্বামী হাসান আলী দ্বিতীয় স্বামী মতিউর রহমানের নিকট থেকে ফুঁসলিয়ে পুণরায় নিজের নিকট নিয়ে আসে। এদিকে মতিউর রহমান স্ত্রীর খোঁজ করতে গতকাল শনিবার রাতে রামনগর এলাকায় এসে স্ত্রীকে দেখতে তাকে নিয়ে যেতে চাইলে সুমাইয়ার বর্তমান স্বামী হাসান আলী তাকে আটকে রাখেন।

সুমাইয়ার ১ম ও বর্তমান স্বামী হাসান আলী বলেন, সুমাইয়া এখন আমার স্ত্রী। সে মতিউরকে তালাক দিয়ে আমাকে বিয়ে করেছেন। তবে তার কাছে তালাক নামার কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি। অপরদিকে সুমাইয়ার পূর্বের স্বামী মতিউর রহমানের দাবী, আমার স্ত্রী আমাকে তালাক দিলে আমি তালাকের কাগজ পেতাম। কিন্তু আমি কোন কাগজপত্র পায়নি। তাই সে এখনও আমার স্ত্রী।

দুজনের টানাটানিতে সুমাইয়া আকতার বলেন, হাসান আলী আমাকে জোরপূর্বক আমার দ্বিতীয় স্বামীর নিকট থেকে নিয়ে আসে এবং তালাক করিয়ে বিয়ে করে জোর করে আটকে রেখে মারধর ও নির্যাতন করে।

স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মোছাঃ তহমিনা বলেন, মেয়ের অভিভাবক না আসায় আমি ঘটনা শুনে চলে আসি। পরে কি হলো তার আর বলতে পারব না। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park