
মোঃসিফাত উল্লাহ
স্টাফ রিপোর্টারঃ
গনপরিবহন সেবা মূলক খাত তবে এ খাতে সেবা ও ভোগান্তি দুটি শব্দ যেন এপিট ওপিট বলা চলে!
গণপরিবহনে নারীদের ভোগান্তি যেন অবধারিত নারীরা হুড়োহুড়ি করে বাসে উঠতে গিয়ে নানাভাবে হরহামেশায় সম্মুখীন হন !
মানুষের জীবিকা নির্বাহের জন্য কাজে ছুটতে হয় নারী এবং পুরুষকে আর এই ক্ষেত্রে বলাই বাহুল্য যে কর্মজীবি নারীদের কর্মক্ষেএে যেতে হয় পুরুষ যাএীদের সাথে পাল্লা দিয়ে আর এই ক্ষেত্রে কর্মস্হলে ছুটে চলা নারীদের প্রথম যুদ্ধটা শুরু হয় গনপরিবহনে ওঠার মধ্যে দিয়ে পুরুষদের ভিড় সামলে কোনঠাসা হয়ে বাসে ওঠার পরে গাদাগাদি করে থাকা গনপরিবহনে পুরুষদের ভিড়ে নারীদের কোন স্বস্তি নেই গনপরিবহনে নারীরা উঠতে গেলেই কিছু সুযোগ সন্ধানীরা নারী বা যাএীকে যৌন হয়রানি করছে অহরহ আবার অনেকে সংরক্ষিত নারী আসনে বসে থাকতে দেখা!
অনুসন্ধান করে দেখা যায় পটুয়াখালী থেকে আসা বরিশাল গামী একটি বাসে দেখা যায় নারী সংরক্ষিত আসতে ৪০ উর্ধ যাএী বসে আছে তার সাথে কথা বলতে গেলে সে বাস থেকে নেমে যায়!
গনপরিবহনে নারীরা হয়রানি হয়নি এমন নারী খুজে পাওয়া বেশ দুস্কর তারপরেও জীবিকার তাগিদে ছুটতে হয় কর্মক্ষেএে অনেকরকম ভোগান্তি পোহাতে হয়! তার বর্ননা দিলেন এক নারী যাএী তিনি বলেন শরীরে টাচ করে গাড়ীতে উঠায়, অনেক পুরুষ আছে গা ঘেষে বসে, আমাদের জন্য সিট বরাদ্ধ থাকলেও সিট দেয়া হয় তিন থেকে চারটা আরও বিভিন্ন ভাবে আমরা হয়রানি স্বীকার হই!
একটি নির্বাদযোগ্য প্রতিস্ঠানের তথ্য বলছে ৯৪ শতাংশের অধিক নারী শারীরিক, মানসিক ও মৌখিক ভাবে হেনস্তার শিকার হন আর তাই এসব হয়রানি বন্ধে নারীদের নিরাপত্তায় রাজধানীতে বিভিন্ন রুটে অর্থাৎ ১০০ টি গনপরিবহনে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয় যার উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্তীঃ ফজিলাতুন্নেছা ইন্দিরা