মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাজিরায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, বীর মুক্তিযোদ্ধা স ম আব্দুল মালেক, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ রেজা শিহাব, উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজসেবক, রাজনৈতিক ব্যাক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

বিজয় দিবসকে সামনে রেখে ও জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আত্মনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন কামরুল হাসান সোহেল। পাশাপাশি প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য এনজিও কর্মীদের বেশি বেশি কৃষিঋণ দেয়ার আহ্বান জানান ইউএনও কামরুল হাসান সোহেল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park