সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোরের বড়াইগ্রামে শ্রমিকের হাটে মধ্যবিত্ত মানুষের ভিড়।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩০৭ বার পঠিত

আঃ কাদের বড়াইগ্রাম ( নাটোর) প্রতিনিধি :
চাল-ডালসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম বেশি,এলাকায় কাজ-কাম নাই, তাই এখানে আসছি। এ এলাকায় এখন কাজের মৌসুম। ভোর চারটার সময় ট্রাকে চড়ে চলে আসি। ভোরে এসে দাঁড়ালে দরদাম করে গৃহস্হরা কাজে নিয়ে যায়, এভাবেই বর্ননা দিচ্ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা শ্রমিক শফিকুল ইসলাম। শুধু তিনিই নন দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন তার মতো প্রায় হাজার খানেক শ্রমিক আসেন নাটোরের বড়াইগ্রামের রয়না ভরটে শ্রমিকের হাটে। মঙ্গলবার ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায় অসংখ্য কৃষক শ্রমিকের কোলাহল। কারো হাতে কাঁচি, কারো হাতে কাপড়ের পোঁটলা। মাঝে মাঝে কিছু লোক এসে তাদের সঙ্গে কথা বলছেন দর কষাকষি চলছে। আশেপাশে দাঁড়িয়ে বসে আছে প্রায় হাজার খানেক শ্রমিক। প্রতিদিন ভোরে এখানেই বসে শ্রম বিক্রির হাট। বর্তমানে ভোগ্যপন্য সহ সকল ধরনের দ্রব্যমূল্য অস্বাভাবিক দাম বৃদ্ধির কারনে মধ্যবিত্ত শ্রেণির মানুষ উর্পাজনের আশায় এখানে কাজের সন্ধানে আসেন। বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজন জানান, তাদের নিজের কিছু জমি রয়েছে তারা কখনও অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেননি তবে বাজার দরের সাথে কুলিয়ে উঠতে না পেড়ে বাধ্য হয়েই দূরবর্তী শ্রমিক এর হাটে এসেছেন। প্রতিদিনই এখানে তাদের মতো শ্রমজীবী মানুষের ভিড় বাড়ছে বলে জানান স্থানীয়রা । জানা গেছে নাটোর জেলা ছাড়াও পার্শ্ববর্তী সিরাজগঞ্জ, পাবনা,বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ হাটে শ্রম বিক্রি করতে আসে খেটে খাওয়া সাধারণ মানুষ । বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চালু হওয়ার পর থেকে রসুন প্রধান এ এলাকায় গত প্রায় দেড় যুগ ধরে এ মৌসুমে প্রতিদিনই ভোরে বসে এ শ্রম বিক্রির হাট । বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন গ্রামের গৃহস্থরা এ হাট থেকে দরদাম করে শ্রমিক নিয়ে যান তাদের কাজে । বর্তমানে এ এলাকায় আমন ধান কাটা-মাড়াই ও বিনা হালে রসুন তোলার কাজ চলছে পুরোদমে। তাই এলাকায় শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয়রা জানান প্রতি বছরের তুলনায় এ বছর শ্রমিকের মজুরী একটু বেশি। তবে শ্রমিকের বয়স ও কাজের দক্ষতার কারনে মজুরী কম বেশি হয়ে থাকে। কাজ ভেদে মজুরী ৪০০ থেকে ৫০০ টাকা। বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন প্রায় ১৮-২০ বছর যাবৎ রয়না ভরটে শ্রমিকের হাট বসে । এতে গৃহস্থরা হাটে এসে সহজেই চাহিদামতো শ্রমিক পাচ্ছেন, আবার শ্রমিকেরাও প্রতিদিন কাজ খুঁজে পাচ্ছে । এতে সবারই সুবিধা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park