
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ২৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যশোর জেলায় আগমন উপলক্ষ্যে
ভিভিআইপি ডিউটিতে নিয়োজিত হওয়ার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের ৫৭ জন অফিসার-ফোর্স আজ যশোরের উদ্দেশ্যে রওয়ানা করেন।
এর আগে আজ গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে ভিভিআইপি ডিউটিতে গমনকারী পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ মহোদয়ের পক্ষে ব্রিফিং প্রদান করেন জনাব মো: মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং জনাব সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গোপালগঞ্জ, জেলা পুলিশ।