মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অফিসেই বসবাস করেন প্রাণিসম্পদ কর্মকর্তা

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস অফিসের একটি কক্ষ দখল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কক্ষটি ওই অফিসের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার জন্য বরাদ্দ। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজ অফিসের কক্ষে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করছেন তিনি। কক্ষটি তার দখলে থাকায় অফিসে জায়গার সংকট দেখা দিয়েছে। প্রভাবশালী ওই কর্মকর্তার ভয়ে প্রতিবাদ করতে পারছেন না তার অধীনস্থ কর্মচারীরা।

সরেজমিন দেখা যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় দুটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি হলরুম, অন্যটিতে থাকছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস। ওই কক্ষে রয়েছে খাট, চেয়ার-টেবিল, আলনা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র। প্রাণিসম্পদ কর্মকর্তা সরকারি বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। ওখানেই করেন খাওয়া-দাওয়া ও রাতযাপন। অথচ প্রতি মাসে বেতনের সঙ্গে পাচ্ছেন বাড়ি ভাড়া।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী বলেন, ‘প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাসের অনেক ক্ষমতা। তিনি তার ইচ্ছামতো অফিস পরিচালনা করেন। তিনি যোগদান করার পর থেকে অফিসে স্বেচ্ছাচারিতা কায়েম করেছেন। তিনি কারও কোনও কথা কর্ণপাত করেন না। তিনি জোর করে অফিসের কক্ষটি দখল করে রেখেছেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে নানাভাবে হয়রানি করেন।’

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাসের সঙ্গে ফোনে কথা হলে তিনি কক্ষটিকে গেস্টরুম দাবি করে বলেন, ‘আমাদের অফিসে কোনও নৈশপ্রহরী নেই। নৈশপ্রহরী রাখতেও তো টাকা লাগতো। আমি থাকি সমস্যা কোথায়? আপনি আমাকে এ বিষয় প্রশ্ন করতে পারেন না।’

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘অফিস কক্ষ আবাসিকভাবে ব্যবহার করার সুযোগ নেই। অফিসের কোয়ার্টার থাকলে সেখানে থাকতে পারবেন।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park