
মোঃ নাজমুল হুদা তালুকদার (স্টাফ রিপোর্টার):
গত ২২/১১/২২ইরেজী তারিখে রাত আটটার সময় বরিশালের উজিরপুর থানার বামরাইলের দক্ষিণ কালিহাতা গ্রামের মোঃ আজিম হাওলাদার (৩০), পিতা মৃত তাহের হাওলাদার তার চাচা মোঃ আঃ রহিম হাওলাদার (৫৫), পিতা মৃত খালেক হাওলাদারের উপর হঠাৎ চড়াও হয়ে অমানুষিক নির্যাতন করে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায় এবং আজকে সন্ধ্যায় সরজমিনে গিয়ে বিস্তারিত জানতে পাওয়া যায় এবং ঘটনার সত্যতা পাওয়া যায়। নির্যাতনের শিকার আঃ রহিম হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায় আজিম হাওলাদার তাকে জীবননাশের হুমকি দিয়ে গুম করা হবে বলে ভয় ভীতি প্রদর্শন করে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হবে বলে জানান ও শাসায়। রাস্তায় বাহির হলে হাত পা ভেঙ্গে ধান ক্ষেতে ফেলে দিবে বলে তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে গুম করা হবে বলে বার বার ভয় ভীতি দেখায়। এমতাবস্থায় সে ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
উল্লেখ্য রহিম হাওলাদারের ২ ছেলে কর্মের কারনে একজন ঢাকায় ও অন্যজন আগৈলঝড়ায় বসবাস করে এবং তার ২ মেয়ের একজন বরিশাল সদরে এবং ছোটজন ঢাকায় বসবাস করেন আর এই সুযোগে উক্ত আজিম হাওলাদার তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে তার বসত ভিটা দখল করার পাঁয়তারা করতেছে। নির্যাতিত রহিম হাওলাদার আরো জানায় তার ছোট মেয়ের জামাই একটি মানবাধিকার সংস্হা এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান এবং দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক কিন্তু তিনি এটা পারিবারিক বিষয় হিসেবে বিবেচনা করে কোন আইনগত ও প্রশাসনিক ব্যাবস্হা গ্রহণের চেষ্টা করেন নাই আর এই কথা উল্লেখ করে আজিম হাওলাদার বলে ” তোর জামাই না ঢাকার বড় সাংবাদিক কই সেতো আমার কিছুই করতে পারলো না আর পারবেও না “। এ বিষয়ে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদকের সাথে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ” বিষয়টি যেহেতু জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ছিলো তাই এ বিষয়ে তিনি কোন পদক্ষেপ নেন নাই তবে এখন যেহেতু আমাকে জড়িয়ে আমার শ্বশুরকে হুমকি দিয়েছে ও শারীরিক নির্যাতন করছে তাই এখন আমি আইনগত ব্যাবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো “।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান আজিম হাওলাদার একজন খারাপ প্রকৃতির লোক সে যেকোন সময় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সামগ্রিক বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এমতাস্থায় নির্যাতিত রহিম হাওলাদার তার নিজেরসহ তার পরিবারের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।