সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার পেয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মন্নান খালাসী (৫৫) পেয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পেয়ারপুর গ্রামের মৃত হাসেন খালাসীর ছেলে।
স্বজনরা জানায়, সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন পেয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান খালাসী। বাড়ির কাছাকাছি পেয়ারপুর গ্রামের তালুকদার ব্রিজের কাছে আসলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে মন্নানকে এলো-পাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মন্নানের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ওই ইউপি সদস্যকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। ইউপি সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. আরেফিন জাহিন। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park