সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

১০ বছর পর ডাকযোগে এলো পরীক্ষার প্রবেশপত্র

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :
১০ বছর পর ডাকযোগে এলো পরীক্ষার প্রবেশপত্র
চট্টগ্রাম কাস্টমসে সিপাহী পদে চাকরির আবেদন করে দীর্ঘ ১০ বছর পর লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র হাতে পেয়েছেন সালাহ উদ্দিন রুবেল নামের মিরসরাইয়ের এক যুবক। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ডাক পিয়নের মাধ্যমে তিনি চিঠিটি হাতে পান।
রুবেল চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের পূর্ব মোটবাড়িয়া এলাকার মৃত শাহদাৎ হোসেনের ছেলে।

সালাহ উদ্দিন রুবেল বলেন, ‘২০১২ সালে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চট্টগ্রাম কাস্টমসে সিপাহী পদে আবেদন করি। এরপর দীর্ঘ ১০ বছরেও প্রবেশপত্র আসেনি। আমি ধরে নিয়েছিলাম সে পদে আর পরীক্ষা দেওয়া হবে না। আজ সকালে ডাক বিভাগে আসা চট্টগ্রাম কাস্টমস হাউজের পরিচালকের চিঠি হাতে পেয়ে খুলে তো আমি পুরা অবাক। পুরো বিষয়টি আমার কাছে কাকতালীয় মনে হচ্ছে। ১০ বছর পর পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র হাতে পেলাম।’চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র চট্টগ্রাম শহরের সাগরিকা এলাকার কাস্টমস হাউজ অফিস।

১০ বছর পর ডাকযোগে এলো পরীক্ষার প্রবেশপত্র
রুবেল বলেন, ‘পরীক্ষায় অংশ নেবো কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সঙ্গে আলোচনা করে দেখি।’রুবেল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস হাউজের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, ‘আমাদের দুুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। একটি ২০১৪ সালে, আরেকটি ২০১৭ সালে। এরপর বিভিন্ন জটিলতায় মামলা-মোকাদ্দমার কারণে ওই সময় নিয়োগটা হয়নি, এখন আলটিমেটলি নিয়োগটা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park