সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন শুরু

  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

পিরোজপুর থেকে এম,এস,এ রেজা ( শুভ্র শাওন):

পিরোজপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন শুরু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।

দীর্ঘ সাত বছর পর জেলা আওয়ামী লীগের এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের ডিসেম্বর মাসের শেষদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং আব্দুল হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি মেয়াদোত্তীর্ণ চার বছরের মাথায় জেলা আওয়ামী লীগের সম্মেলনে অনুষ্ঠিত হতে হচ্ছে আজ।

এদিকে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ।

এছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আক্তার, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু জানান, স্থানীয় শহীদ মিনারে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম অধিবেশন সবার জন্য উম্মুক্ত।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এবারের জেলা কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান সভাপতি এ কে এম এ আউয়ালের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদের নাম আলোচনায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park