সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে মহান বিজয় দিবস-বুদ্ধিজীবি দিবস ও পিরোজপুর মুক্তদিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

গাজী এনামুল হক
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে মহান বিজয় দিবস-বুদ্ধিজীবি দিবস ও পিরোজপুর মুক্তদিবস ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, এনএসআই এর জয়েন্ট ডিরেক্টর আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ এবং রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের ১৬ ডিসেম্বর সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ২১ বার তোপধ্বনি, সড়কে পতাকা সজ্জিতকরণ, পুষ্পমাল্য অর্পণ, স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জেলা প্রশাসকের সংবর্ধনা, পৌরসভায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মসজিদে মোনাজাত, মন্দিরে প্রার্থনা, কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। বিজয় দিবসের দিন বিকালে পিরোজপুর স্টেডিয়ামে শহিদ ওমর ফারুক একাদশ বনাম শহীদ ফজলুল হক একাদশ এবং জেলা প্রশাসক একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এদিকে একই সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস, আনন্দ উদ্দিপনার মধ্য থেকে উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচিও প্রনয়ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park