সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুর সদরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে প্রায় এক একর আবাদি জমির ফসল ধ্বংস করলো ভূমিদস্যু সোহরাব মাল।

  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৯০ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুর জেলায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পূর্ব পাঁচখোলা গ্রামে পারিবারিক বিরোধ এর কারণে পাওয়ার টিলার দিয়ে এক একরের অধিক জমিতে চাষ করা প্রায় এক লক্ষ টাকার সরিষা ও কালোজিরা মাটিতে মিশিয়ে দিয়েছে সোহরাব মাল গং। বিগত ২ ডিসেম্বর আনুমানিক সকাল ৮ঃ০০ ঘটিকায় সোহরাব মাল তার সঙ্গী আমেনা বিবি, সেলিম মাল, সোহাগ মাল, নাদিম মাল, রেকসোনা বেগম সহ অজ্ঞাত আরো ৫/৭ জন নিয়ে ফসলী জমিতে লাঠি সোঠা নিয়ে প্রবেশ করে চাষ করা ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে মাটির সাথে মিশিয়ে দেয়। এই ঘৃণ্য কর্মকাণ্ডে বাধা দিতে গেলে সোহরাব মাল গং দেশীয় লাঠি সোঠা দিয়ে প্রতিপক্ষ নাসির উদ্দিন আহমেদ মাল ওরফে নাসির মাস্টার, তাহোমিনা আক্তার, সালমা বেগম, তানিয়া আক্তার কে তাদের হাতে থাকা লাঠি সোঠা দিয়ে আক্রমণ করে ও কিল ঘুষি মেরে আহত করে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে উক্ত জমিনে প্রায় লক্ষাধিক টাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এই জমি নিয়ে দীর্ঘদিন যাবত উভয় পক্ষের ভিতর জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান আছে এবং এলাকার মুরুব্বিগণ বিভিন্ন সময়ে এ বিষয়টির সমাধানের চেষ্টা করলে উক্ত সোহরাব মালের নিকট তার স্বপক্ষে জমির কাগজপত্র না থাকায় মীমাংসার বিষয়টি এড়িয়ে যায়।
উক্ত বিষয়টি নিয়ে মাদারীপুর সদর থানায় গত ৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park