সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাবনা ভাংগুড়ায় অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষুধ কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা।

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৩২ বার পঠিত

(পাবনা) ভাঙ্গুড়া প্রতিনিধি :
মোঃ গোলাম মোস্তফা

পাবনা ভাংগুড়ায় অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষুধ কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে ০৪/১২/২২ ইং তারিখ রবিবার সন্ধ্যা ৫:৩০ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হুসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল ও যৌন উত্তেজক ঔষুধ জব্দ করেন এবং প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক না থাকায় তার স্ত্রী মোছা: হাসি খাতুন জরিমানার টাকা প্রদান করেন । সরেজমিনে জানা যায় অনুমোদনহীন এই যৌন উত্তেজক ঔষুধ ভাংগুড়া পৌর সদরের মাষ্টার পাড়া মহল্লার মো: রেজাউল করিম (বাবু) আকর্ষণীয় মনোগ্রাম তৈরী করে সাধারন মানুষের সাথে দীর্ঘ ১০ বছর যাবত রেজা আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ (পাবনা-বাংলাদেশ) নামে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আরো উপস্থিত ছিলেন ভাংগুড়া থানার এস আই মো: মোস্তফা, কনস্টেবল মো: কামাল, ভাংগুড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আর এম ও ডা: মো: আল-আমিন । ডা: আল-আমিন দৈনিক আজকের সংগ্রামকে আরও জানান এই সমস্ত অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষুধ মানবদেহের বড় ক্ষতি কিংবা হুমকির সামিল। শুধু তাই নয় এই ধরনের অনুমোদনহীন, ভেজাল ,অস্বাস্থ্যকর আয়ুর্বেদিক ঔষুধ যুব সমাজ তথা তরুণ প্রজন্মকেও ধংসের দার প্রান্তে পৌঁছে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park