সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি রেজাউর রহমান খান জানু সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪১৭ বার পঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী

শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কাউন্সিলরদের ভোটগ্রহণ এর মাধ্যেমে সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে নির্বাচিত করা হয়েছে।

৪ ডিসেম্বর ২০২২ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন সম্পন্ন হওয়ার পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

এ নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, শাহবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম পিপি, যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু ও সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের ১ম অধিবেশনে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park