সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে দুই সন্তানকে পুড়িয়ে হত্যায় মা গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪২ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

মাদারীপুর সদরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে সহোদর দুইভাই মারা যাবার ঘটনার মা পূর্ণিমা বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ। গ্রেফতার পূর্ণিমার বাবারবাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতাবাজার এলাকায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের গোলাম মাওলা মাতুব্বরের ভাড়াকৃত টিনশেট ঘরে আগু;নে পুড়ে মারা যায় দুই সহোদর শিশু রুদ্র (০১) ও মানব (০৩)। মর্মা-ন্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চ-ল্যের সৃষ্টি হয়। একটি মামলায় বাবা জেলহাজতে থাকলেও ঘটনার পর পাওয়া যায়নি শিশু দুটির মা পূর্ণিমা ও সাথে থাকা নানী রেবা রানী বৈদ্যকে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল থেকে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় মা পূর্ণিমা বৈদ্যকে। এরপরই বেড়িয়ে আসে ভয়ংকর তথ্য।
ওসি আরো জানান, ৬ মাস আগে গোলাম মাওলা মাতুব্বরের ঘর ভাড়া নেন সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার ভ্যানচালক মানিক বৈদ্য। শাশুড়ী, স্ত্রী ও দুই ছেলে নিয়ে সেখানে থাকতেন তিনি। পারিবারিক কলহের জেরে প্রায়ই স্ত্রী পূর্ণিমাকে মারধর করতো মানিক বৈদ্য। কয়েক মাস আগে মানিক আরেকটি বিয়ের হুমকি দেয়। এরই জেরে পাটখড়ি ও কেরোসিন দিয়ে ঘরে আগুন ধরিয়ে তালা মেরে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় পূর্ণিমা। দুই সহোদর মারা যাবার ঘটনায় দাদা কালী দাস বৈদ্য বাদী হয়ে পূর্ণিমা ও তার মা রেবা রানী বৈদ্যকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park