মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফেনীতে ১২ হাজার ২৭০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে মা-মেয়ের ভ্যানেটি ব্যাগ থেকে ১২ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরও এক যুবককে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (৭ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৮০ হাজার টাকা।

ফেনীর র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, ঢাকাগামী মহাসড়কের লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবাসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় সেখানে অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর থানার দ্বীন মোহাম্মদের স্ত্রী ফাতেমা (৫৫), তার মেয়ে হাসিনা বেগম (৩৮) কে গ্রেফতার করে। একইসঙ্গে একই এলাকার আব্দুল খালেকের ছেলে নুরুল আফসারকে (২৮) গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের হেফাজতে থাকা দুটি ভ্যানিটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট হতে ১২ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে ফেনী, ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত মাদক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা করে। একইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park