
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:
আজ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, গোপালগঞ্জ মহোদ্বয়।
উক্ত সভায় গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব আয়েশা সিদ্দিকা (বিপিএম,পিপিএম) মহোদয় উপস্থিত ছিলেন। এছাড়া জেলার অন্যান্য শৃঙ্খলা বাহনী এবং সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদ্বয় উপস্থিত সকলকে আইনের সু শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।