সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক- ২

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গত ৪-৬ আগষ্টের মধ্যে ৪৪টি র‍্যাম ও ৪৪টি প্রসেসর চুরি হয়। এর প্রেক্ষিতে ৮আগষ্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ভার পড়ে ডিবি পুলিশের এসআই নবিউল ইসলামের উপর। মামলার তদন্ত কালীন সময়ে নারায়ণগঞ্জ এর অধিবাসী এরশাদ ও হাসান সাতক্ষীরা থেকে ৩০ নভেম্বর একই ঘটনায় আটক হয়। পরে আপিল করে তাদের ঠাকুরগাঁও জেল কারাগারে নিয়া আসা হয়। রবিবার (১১ডিসেম্বর) ডিবিপুলিশের আবেদনে বিজ্ঞ চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশ ১১ ডিসেম্বর রবিবার বিকেল ৩ টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাবে এক প্রেস বিজ্ঞপ্তি দেন। ডিবি পুলিশের এসআই নবিউল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে তারা মোবাইলে সার্চ দিয়ে নিশ্চিত হয় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার আছে কি না। নিশ্চিত হবার পর একদিন এসে পলিটেকনিকের আশেপাশে ঘোরাঘুরি করে। ২ জন সেইদিন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে রশি বেয়ে দোতলায় যায়। সেখান থেকে ল্যাব রুমে গিয়ে কম্পিউটার সরঞ্জামাদি চুরি করে বিক্রি করে। এসআই নবিউল আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত পরে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি কালে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম,এসআই নবিউল, ডিবি পুলিশের সদস্যরা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park