সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে প্রবেশপত্র আটকিয়ে রাখার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

  • আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা , বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের আবু বকর বিশ্বাস মোকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার সুপার নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রবেশপত্র আটকিয়ে নিজ প্রতিষ্ঠানে রাখার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছেন অত্র প্রতিষ্ঠানের একাদশ শ্রেনীতে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা।
আবেদনের প্রেক্ষিতে কয়েকজনকে প্রবেশপত্র দেওয়া হলেও গোপন রাখা হচ্ছে পিন নম্বর। তাই মেধাবী শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে উঠেছে হতাশার ছাপ। আলিম পরীক্ষা চলাকালীন সময়ে সকল পরীক্ষার্থীর নিকট থেকে ব্যবহারিক পরীক্ষার সময় নাম্বার না দেওয়ার ভয়ভীতি দেখিয়ে এ এডমিড কার্ড আটকে রাখা হয়। এ ব্যপারে
অভিযোগ তুলেছে খোদ শিক্ষার্থীসহ অভিভাবকরা।
প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা জানান, সুপার নজরুল ইসলাম তাদেরকে ঐ প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রবেশপত্র আটকিয়ে রেখে হয়রানি করছেন। ইতিমধ্যে তিনি প্রবেশপত্র আটকিয়ে দিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন নিজে করে দিয়েছেন। শিক্ষার্থীরা আরো বলেন, অনলাইন আবেদনের কপিতে আবুবক্কর বিশ্বাস মোকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার নাম ১ম পছন্দের তালিকা দিয়েছেন। যে কারনে আমরা হারাতে বসেছি ভাল প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ।
এ বিষয়ে জানতে চাইলে আবু বকর বিশ্বাস মোকসেদ আলী মহিলা আলিম মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন, এইসব শিক্ষার্থীরা প্রথম শ্রেনী থেকে আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে যে কারনে একাদশ শ্রেণীতে ভর্তির ব্যপারে তাদের প্রতি আমাদের দাবি রয়েছে। আবেদন করলে প্রবেশপত্র ফেরত দেওয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন,এমনটি হওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আমি খতিয়ে দেখব। ইতিপূর্বে সুপার নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ রয়েছে। শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে অভিভাবকদের মতের বিরুদ্ধে গিয়ে ছাত্রীদের ধরে রাখায় ক্ষুদ্ধ অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park