সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুনাকের উদ্যোগে ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

  • আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী ১২ই ডিসেম্বর (সোমবার) ময়মনসিংহে পুনাক, ময়মনসিংহ ও প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্হার আয়োজনে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীদেরও বিশেষ ভূমিকা রয়েছে। তারা নানা প্রতিবন্ধকতা নিয়েও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পুনাক সভানেত্রী ২০০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থায় একটি কম্পিউটার ও একটি প্রিন্টার প্রদান করেন।

এ সময় পুনাকের আইন ও আইন সহায়তা বিষয়ক সম্পাদিকা ফাতেহা পারভীন লুনা, ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য, পুনাক, ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন এবং পুনাক ময়মনসিংহের অন্যান্য সদস্যাবৃন্দ উপস্থিতি ছিলেন।

পরে পুনাক সভানেত্রী পুনাক ময়মনসিংহের শোরুম, ও কার্যালয় পরিদর্শন করেন। তিনি পুনাক, ময়মনসিংহের সার্বিক কর্মক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park