সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরিয়তপুরের অগ্রণী ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার দুই আসামী গ্রেফতার করছে র‌্যাব-০৮ ।

  • আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টারঃ

শরিয়তপুরের ডামুড্যায় অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক আজিজুর রহমান মাসুম হত্যা মামলায় দুইজন গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে রাজধানী ঢাকা থেকে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, শরিয়তপুরের ডামুড্যা পৌরসভার ০৩নং ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আবুল হোসেন দেওয়ানের ছেলে আবু বক্কর সিদ্দিক রাসেল (৪০) ও একই এলাকার মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে শহিদুল ইসলাম (৪১)।
সোমবার বিকেলে র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার কেএম শাইখ আকতার এক সংবাদ সম্মেলনে জানান, গত ৩০ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শরিয়তপুরের ডামুড্যা শাখার অফিস সহায়ক আজিজুর রহমান মাসুম নিখোঁজ হন। ঘটনার দুইদিন পর একটি পুকুর থেকে ওই ব্যাংকের অফিস সহায়কের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুমের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনায় সহেন্দভাজন হিসেবে জাকির হোসেন রকি নামে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিক্তিতে হত্যার ক্লু বেড়িয়ে আসে। রকির দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ঢাকার মিরপুর থেকে হত্যার মাস্টারমাইন্ড আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী শহিদুল ইসলামকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-০৮।
র‌্যাব কমান্ডার আরো জানান, ৩০ সেপ্টেম্বর বাড়ির পাশের পুকুরপাড়ে মাদক সেবন নিয়ে অগ্রণী ব্যাংকের অফিস সহায়ক আজিজুর রহমান মাসুমের সাথে কথার কাটাকাটি হয় আবু বক্কর সিদ্দিক রাসেল ও শহিদুল ইসলামের। পরে উত্তেজিত হয়ে ওঠে রাসেল ও শহিদুল। একপর্যায়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মাসুদকে হত্যা করা তারা দুজন। পরে ইটদিয়ে মুখমন্ডল থেতলে দিয়ে বস্তায় লাশ ভরে পুকুরে ফেলে দেয়া হয়। এরপর ঘটনার দুইদিন পুলিশ উদ্ধার করে মাসুমের লাশ। পরে ময়না তদন্তের জন্য শরিয়তপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park