সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

উজিরপুর আ’লীগের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিটি কর্মীদের বহুদিনের কাঙ্খিত আশা বাস্তবে রুপ নিয়েছে! গত ১১ ডিসেম্বর রবিবার সকালে উজিরপুর উপজেলার বন্দর সংলগ্ন নব নির্মীত আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ভবনের গেটে ফিতা কেটে ও পরে বঙ্গবন্ধুর মুরালের সামনে দাঁড়িয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী) দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার, বরিশাল ১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি! এসময়ে জননেতা উজিরপুরবাসীর ভালোবাসায় সিক্ত হন!

এসময়ে প্রিয় নেতার আগমনে উজিরপুর আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনসাধারণের মাঝেও প্রাণ ফিরে এসেছে। ব্যানার পোস্টার ফেষ্টুন, নানা বাদ্য বাজনায়, সাজসজ্জা ও ব্যাপক উপস্থিতিতে বর্ণিল আয়োজনে স্লোগানে স্লোগানে নেতাকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানান সকলে!

এসময়ে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান, সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, এফবিসিসিআই এর সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য যুবরত্ন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিসুর রহমান হারিছ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অশোক কুমার হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল, সহ উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ সকল নেতাকর্মী, সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলবৃন্দ সহ সর্বসাধারণ!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park