মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ করলেন শাহনওয়াজ গাজী মিলাদ এমপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

আফতাব আল মাহমুদ (বিশেষ প্রতিনিধি):

হবিগঞ্জ ১ (বাহুবল -নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে প্রাপ্ত কিডনী, ক্যান্সার এবং জটিল রোগীদের মধ্যে চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ ডিসেম্বর) বিকালে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা ও দোয়া মাহফিলে ইউপি সদস্য আব্দুল মুকিতের সঞ্চলনায়, এতে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এমপি। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইনরান শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাংবাদিক মুজিবুর রহমান, নজির আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বাহুবল নবীগঞ্জের ৫৭ জন ক্যান্সার, কিডনি ও জটিল রোগীর হাতে ২৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রধান অতিথি চিকিৎসা সহায়তার জন্য তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park