নওগাঁ থেকে সিরাজুল ইসলাম
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামীলী নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা প্রশাসন, নিয়ামতপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মডেল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, নিয়ামতপুর প্রেসক্লাব, ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৮ টায় উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে থানার পুলিশ ফোর্স, ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স, আনসার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রধান অতিথি পরিদর্শন করেন ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
উপজেলা সাবেক উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা মানবাধিকারের সভাপতি ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম বুলু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আছয়াদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, অফিসার ইন চার্জ আসাাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা (অতিরিক্ত দায়িত্ব) ডাক্তার আব্দুল বাতিন,বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিত ডি,জি,এম মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর আইসিটির সহকারী প্রোগ্রামার রাসেল রানা প্রমুখ।
এছাড়া হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগ, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, নিয়ামতপুর সরকারি কলেজে, চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে মহান বিজয় দিবস পালন করেন।