
আকাশ চৌধুরী
১৬ ডিসেম্বর ২০২২ জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ‘মহান বিজয় দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে দিবসের শুরুতে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তাঁদের উদ্দেশে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। পরবর্তীতে, দোয়া, মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮ঃ৩০ ঘটিকায় জেলার ডা. আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
সকাল ১১.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধাগণ।
বিকাল ৩.০০ ঘটিকায় ডা. আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মান্যবর জেলা প্রশাসক উপস্থিত থেকে উভয় পক্ষের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
বিকাল ৫.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মান্যবর জেলা প্রশাসকের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্কাউটসের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ । পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচির যবনিকাপাত ঘটে।