সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে সন্তান ফজলুর রহমান যশোর শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ বার পঠিত

মোঃ মাসুদ রানা , ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর সদর উপজেলার কমিটিতে কালীগঞ্জের সন্তান মোঃ ফজলুর রহমানকে সভাপতি নির্বাচিত করায় রাজনৈতিক ও সামজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক মোঃ ফজলুর রহমান যশোরের ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে। ২০১৩ সালে তিনি ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। এর আগে তিনি কালীগঞ্জ শহরের শোয়াইবনগর কামিল মাদরাসার সহকারী শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষক ফজলুর রহমান একাধিকবার উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
গত বৃহস্পতিবার ফজলুর রহমানকে সভাপতি ও ফুলবাড়িয়া ছিদ্দিক আওলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলিমকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষনা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park