সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় চরাঞ্চলে পতিত জমিতে চাষাবাদ উদ্বোধন।

  • আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ বার পঠিত

নুর আলম, শরিয়তপুর:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করার লক্ষ্যে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে জাজিরা উপজেলার চরাঞ্চলের পতিত জমিতে চাষাবাদ উদ্ভোদন করা হয়েছে।

বুধবার (২১-ডিসেম্বর) দুপুরে পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইন পারা এলাকায় পতিত জমিতে ভূট্টা, চিনাবাদাম, ও মিষ্টি কুমড়োর বীজ রোপণের মাধ্যমে এই চাষাবাদ উদ্ভোদন করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল।

এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,  পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ খান, উপসহকারী  কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, বিনয় সরকার,  দিবাকর বিশ্বাস, উপসহকারী ভূমি কর্মকর্তা ও স্থানীয় কৃষক কৃষাণী।

পতিত জমিতে চাষাবাদ উদ্ভোদনের পর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন জানান মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে জেলা  প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে  দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জাজিরার চরাঞ্চলের পতিত ১০০ একর জমিকে আবাদযোগ্য করার লক্ষ্যে এই কার্যক্রম। এই কার্যক্রম গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীী ঘোষণা বাস্তবায়ন হবে। আমরা এই লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি কৃষকদের কে উদ্বুদ্ধকরার কাজ কৃষি বিভাগের মাধ্যমে চলমান রেখেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park