সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সচ্ছ ভূমি রেকর্ড দিয়ে সেবাপ্রার্থীর প্রশংসায় জাজিরা সেটেলমেন্ট অফিস।

  • আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেটেলমেন্ট অফিসে হয়রানি মুক্ত সচ্ছ ভূমি রেকর্ড দিয়ে সেবা প্রার্থীদের প্রশংসা কুড়াচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্বে (বিডিএস) জরিপ চলছে। জাজিরা সেটেলমেন্ট অফিস সূত্রে জানা গেছে জাজিরা উপজেলার ১৩১’টি মৌজা রয়েছে। যার মধ্যে ৮টি মৌজার ডিজিটাল সার্বের কাজ চলমান। এরমধ্যে ৩’টি মৌজার আপত্তি ও ২’টি এটাষ্টেশন চলছে।

চলমান ডিজিটাল সার্বের ভূমি রেকর্ড এটষ্টেশন ডুবিসয়বর মৌজার সেবা প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তারা সেটেলমেন্ট অফিসের সেবায় খুশি। কোনো ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রভাবশালীদের কথায় তোয়াক্কা না করে দলিল ও পর্যাপ্ত কাগজ বিবেচনা করে যেভাবে রেকর্ড দিয়েছে, তাতে সন্তুষ্ট তারা।

সেবাপ্রার্থী মোঃ মকবুল হোসেন ও জসিম মাদবর জানান, এর আগের রেকর্ড তারা দেখেছিলেন। তবে এবারের ভূমি রেকর্ড একটু ভিন্ন। তারা মাঠপর্যায়ের এসে সবাইকে জানিয়ে প্রকাশ্যে জমির কাগজ দেখে জমির পর্চা মাঠ থেকেই দিয়ে গেছে। এবং সবাইকে মাঠ থেকেই বলে গেছে যদি কোনো সমস্যা হয় তবে যেনো তাদের অফিসে অভিযোগ দেয়।

রুবেল দেওয়ান নামে এক সেবাপ্রার্থী জানান, তার জমির আপত্তি চলমান। তারজন্য কোনো টাকাপয়সা তিনি অফিসকে দেননি।

জাজিরায় বর্তমান চলমান ভূমি রেকর্ডে ৪জন রাজস্ব অফিসার, ৫জন আপত্তি অফিসার কাজ করছেন।

রাজস্ব অফিসার ও আপত্তি অফিসারদের সাথে কথা বললে তারা বলেন, আমরা ইতিমধ্যে কয়েকটি মৌজার কাজ সম্পুর্ণ করার পথে। যদি কেউ বলতে পারে যে, ‘আমার জমি কাগজে আছে কিন্তু সেটেলমেন্ট অফিসাররা টাকার বিনিময়ে আমাদের ভূমি রেকর্ড দেয়নি।’ তাহলে সব ধরনের শাস্তি মাথা পেতে নিবো। গুটিকয়েক লোক আমাদের ব্যাবহার করে অনৈতিক সুবিধা ভোগ করতে চেয়েছিলো। আমরা তা করিনি বলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জাজিরা সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে মিথ্যা বদনাম রটাচ্ছে।

জাজিরা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ হাসান আলি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাজিরা উপজেলায় বর্তমানে ডিজিটাল ভূমি জরিপের কাজ চলছে। জাজিরা সেটেলমেন্ট অফিস হয়রানি মুক্ত সচ্ছ ভূমি রেকর্ড সেবা দিয়ে থাকে। এই অফিসে সেবা নিতে এসে কেউ হয়রানি হয়েছে এমন নজির নেই। এই অফিসে কোনো দালাল নেই। এমন প্রমাণও কেউ দিতে পারবে না। আমরা সবসময় সেবা প্রার্থীদের হয়রানি মুক্ত সেবা দিয়ে থাকি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park