মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ডিএসসিএসসি কোর্স সম্পন্ন করলেন তিন পুলিশ কর্মকর্তা।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তা ডিএসসিএসসি কোর্স-২০২২ সম্পন্ন করেছেন। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে এ কোর্স সম্পন্ন ও মর্যাদাপূর্ণ পিএসসি সিম্বল অর্জন করেন।

গত ১৩ ডিসেম্বর ডিএসসিএসসি’র শেখ হাসিনা কমপ্লেক্স অডিটরিয়ামে ডিএসসিএসসি কোর্স-২০২২ এর গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।

কোর্স সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন বিপিএম, পুলিশ সুপার মোঃ রিয়াজুল কবির ও পুলিশ সুপার মোছাঃ শামিমা আক্তার।

উল্লেখ্য, বাংলাদেশ সেনা বাহিনীর ১৩৩ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ৪৫ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২৪ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং বন্ধুপ্রতিম ২১টি দেশের ৪৬ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park