
মোঃ তপু শেখ, গোপালগঞ্জ জেলা
আগামী ২৫ ডিসেম্বর আসন্ন খ্রিষ্টান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন নিরাপদ করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গের সাথে ২০ ডিসেম্বর ২০২২ জেলা পুলিশ গোপালগঞ্জের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ। আসন্ন ‘বড়দিন’ এর নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস জনাব মো: মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল জনাব শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সন্মানিত পুলিশ সুপার নিরাপত্তা গাইডলাইন প্রদান করেন এবং সংশ্লিষ্ট সবার কাছ হতে এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। তিনি সকল অফিসারকে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন।