সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামতো ফুফাতো তিন ভাইবোন আহত।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মামাতো-ফুফাতো তিন ভাইবোন আহত হয়েছেন। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো, মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের হাবিব শেখের সোহানা আক্তার (১৬), একই গ্রামের মিলন বেপারীর ছেলে হিমেল বেপারী (১৫) ও শহরের আমিরাবাদ এলাকার ইলিয়াস ফরাজীর ছেলে সেতু (১৭)। সম্পর্কে আহতরা মামাতো ফুফাতো ভাইবোন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আমিরবাদ এলাকা থেকে হিমেল মোটরসাইকেলযোগে ফুফাতো বোন সোহানা ও সেতুকে নিয়ে মোস্তফাপুর ঘুরতে বের হয়। ইটেরপুল এলাকায় আসলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই আহত হয়। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হিমেল, সোহানা ও সেতুকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী পঙ্গু হাসপাসাতে প্রেরণ করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালকের বয়স কম থাকা ও মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী বহন করায় নিয়ন্ত্রনে না থাকায় এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া বাসের চালকের কোন ত্রুটি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park