
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়নে কংশুর খালের সুইচগেইট দ্বারা বন্ধ সংযোগস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক।
তপু শেখঃ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়নে কংশুর খালের সুইচগেইট দ্বারা বন্ধ সংযোগস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক।
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়নে অবস্থিত, কংশুর খাল-এর সাথে এমবিআর চ্যানেলের
সংযোগস্থল সুইচগেইট দ্বারা বহু বছর বন্ধ থাকার কারনে,স্থানীয় কৃষি জমির সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে মর্মে জানা যায়। উক্ত খাল ও চ্যানেলের সংযোগস্থল খুলে দেয়ার জন্যে, স্থানীয় জনসাধারণের গণদাবির প্রেক্ষিতে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখার জন্যে,
আজ ২৭ ডিসেম্বর ২০২২ জেলা প্রশাসক গোপালগঞ্জ জনাব, কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলার সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তা বৃন্দের একটি টিম অত্র স্থল পরিদর্শন করেন।
উক্ত দলে সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব আয়েশা সিদ্দিকা (বিপিএম পিপিএম) মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) গোপালগঞ্জ জনাব, মো: মোহাইমিনুল ইসলাম।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব গোপালগঞ্জ; নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, গোপালগঞ্জ।
উপপরিচালক কৃষি অধিদপ্তর গোপালগঞ্জ। উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ সদনির্বাহী প্রকৌশলী, সওজ গোপালগঞ্জ। নির্বাহী প্রকৌশলী এলজিইডি।এসিল্যান্ড গোপালগঞ্জ সদর, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ স্থানীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং অসংখ্য উৎসাহিত জনগণ উপস্থিত ছিলেন।