সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা রেঞ্জে একটানা ২’য় বারের জন্য, শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন, গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী শফিকুল আলম (বিপিএম)।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার পঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম নভেম্বর ২০২২ মাসে টানা ২’য় বারের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

২৭/১২/২০২২ইং মঙ্গলবার সকাল ১০:টা ৩০:ঘটিকায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত নভেম্বর ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে টানা ২’য় বারের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় পুলিশ সুপার গাজীপুর জনাব কাজী শফিকুল আলম বিপিএম মহোদয়কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ স্বশরীরে এবং ১২ জেলার পুলিশ সুপারগন জুম কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন।

অদ্য অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ১৩ টি জেলার মধ্যে পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখা, গাজীপুরের এসআই(নিঃ)/মোঃ শহিদুল ইসলাম মোল্লা (বিপিএম’কে) ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম মহোদয় ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।

আরো উল্লেখ্য যে, জনাব কাজী শফিকুল আলম বিপিএম গত ০৫’ই সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে গাজীপুর জেলার মূলতবি মামলা ও ওয়ারেন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস করেন। তিনি অধিকাংশ ক্লুলেস ডাকাতি, খুন, দস্যুতা ও চাঞ্চল্যকর মামলা সমূহের রহস্য উদঘাটনপূর্বক দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনয়ন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে গাজীপুরবাসীর নিকট গাজীপুর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park