সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জামালপুর পৌরসভার ৩১ কিলোমিটার সড়ক বাতির শুভ উদ্বোধন করেন মির্জা আজম এমপি ৷

  • আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

জামালপুর পৌরসভার ৩১ কিলোমিটার সড়ক বাতির শুভ উদ্বোধন করা হয়েছে ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মির্জা আজম এমপি ।

রবিবার (০১ জানুয়ারি) রাতে শহরের কম্পপুর মোড়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, স্থানীয় সরকারের উপ পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম প্রমূখ।

জামালপুর জেলার ৮ টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুর পৌরসভার ৩১ কিলোমিটার সড়ক বাতির শুভ উদ্বোধন করা হয় ।

সড়ক বাতি উদ্বোধনে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, আজ ৩১ কিলোমিটার সড়ক বাতির উদ্বোধন করা হলো । বাকি থাকা অনেকগুলো সড়ক এখনো আলোকিত করা হয় নি ৷ তা ধীরে ধীরে আলোকিত করা হবে । নাগরিক স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিশ্চিতে এবং শতভাগ আলোকিত করণের লক্ষ্যে আমরা কাজ করছি ।

বক্তারা বলেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রুত গতিতে এগিয়ে চলছে সব কাজ। মেয়র ছানুর সহযোগিতায় আজ জামালপুর পৌরসভায় ৩১ কিলোমিটার সড়ক আলোকিত কাজ সম্পন্ন হয়েছে । আগামীতে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সড়ক বাতি উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম রাজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park